ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু

রেজাউল মোল্লা |
মশার উপদ্রব ও প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ কার্যক্রম শুরু করেছে গাজীপুর সিটি কর্পোরেশন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, নগরীর যেসব এলাকায় মশার প্রাদুর্ভাব বেশি, প্রাথমিকভাবে এমন ৯টি ওয়ার্ড চিহ্নিত করে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডেই এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম , গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ ,উপ-সহকারী প্রকৌশল(যান্ত্রিক) আমজাদ হোসেন প্রমুখ।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার জানান, নগরবাসীকে মশার উপদ্রব থেকে স্বস্তি দিতে এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম ধাপে চিহ্নিত এলাকাগুলোতে ওষুধ প্রয়োগের পর পর্যায়ক্রমে পুরো নগরজুড়ে মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সচেতন থাকার আহ্বান জানান।
সিটি কর্পোরেশনের এ উদ্যোগে মশার প্রাদুর্ভাব কমবে এবং নগরবাসী স্বস্তি পাবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের!

গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু

আপডেট টাইম : ০১:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬