ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম?

প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি

মো:রাসেল মিয়া |
ঘড়ি কিনতে গিয়ে পরিচয়। এরপর কথাবার্তা, সেখান থেকে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি। সেই সম্পর্ক শেষ পর্যন্ত গড়িয়েছে ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিতে।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সেই প্রেক্ষিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ সব তথ্য জানিয়েছেন।

অভিযুক্ত জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব।
অভিযোগের বিষয়টি সামনে আসার পর জাহিদ মুন্সিকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি গাজীপুর জেলা শাখা।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিনের নির্দেশক্রমে তাকে অবিলম্বে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেছেন এনসিপি গাজীপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (দপ্তর) রফিকুল ইসলাম রায়হান। বহিষ্কার এবং কারণ দর্শানোর বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব।

অভিযোগপত্রে বলা হয়েছে, ভুক্তভোগী বর্তমানে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। প্রায় তিন-চার মাস আগে তার বোন কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তাদের মধ্যে পরিচয় হয়। পরিচয় ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয়। একপর্যায়ে জাহিদ মুন্সির সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর ভাষ্য, সম্পর্কের একপর্যায়ে বিয়ের কথা বলে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন জাহিদ। এতে তিনি রাজি না হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার মুখমণ্ডল বিভিন্ন অশ্লীল ছবিতে সংযুক্ত করে ভয় দেখান। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতিবারই ওই তরুণী জাহিদকে বিয়ের জন্য অনুরোধ করতেন। কিন্তু জাহিদ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি পরিবারকে জানানোর পর স্বজনরা জাহিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। সেখানে তারা জাহিদের আগে একাধিক বিয়ে করার তথ্য জানতে পারেন। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, এসব তথ্য গোপন রেখে বিভিন্ন কৌশলে তরুণীকে ব্ল্যাকমেইল করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন বলেন, মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তদন্তের পর প্রকৃত ঘটনা, ঘটনার ধারাবাহিকতা এবং অভিযোগের সত্যতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি

আপডেট টাইম : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬