ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন

মো: রাসেল মিয়া |
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র আলিম মাদ্রাসায় মো. সাইদুর রহমান আহব্বায়ক সদস্য রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক ০১ নং ওয়ার্ড বিএনপিকে সভাপতি করে চার সদস্যের একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২১ সেপ্টেম্বর) বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
​প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ‘দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৫’-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী পত্র জারির তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন—
সভাপতি: মো. সাইদুর রহমান
অভিভাবক সদস্য: এম বশির সিদ্দিকী
সাধারণ শিক্ষক সদস্য: মো. জয়নাল আবদীন
সদস্যসচিব: মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাদ্রাসার স্বার্থ পরিপন্থী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই এডহক কমিটি যেকোনো সময় বাতিল করার এখতিয়ার রাখবে বোর্ড। একই সঙ্গে কমিটির মেয়াদ চলাকালীন সময়েই অগ্রাধিকার ভিত্তিতে বিধি অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ও নিয়মিত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
​এ ছাড়া প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ ও পরিচালনা উন্নয়নের পাশাপাশি আগামী পরীক্ষার ফলাফল গুণগত ও সংখ্যাগত—উভয় দিক থেকেই সন্তোষজনক করতে নতুন কমিটিকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেওয়া হয়।
​উক্ত প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য গাজীপুরের জেলা প্রশাসক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন

আপডেট টাইম : ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬