ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবান পৌরসভার দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২০ বছর মেয়াদি খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় বান্দরবান পৌরসভা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হকের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা করুণা কান্তি বড়ুয়া, হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী আরমান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন।

কর্মশালায় শেলটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় প্রণীত বান্দরবান পৌরসভার খসড়া মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় প্রকল্পের অগ্রগতি, সংগৃহীত তথ্য-উপাত্ত, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

খসড়া মহাপরিকল্পনায় **২০ বছরের কৌশলগত পরিকল্পনা, ১০ বছরের নগর এলাকা পরিকল্পনা এবং পাঁচ বছরের কর্মপরিকল্পনা** অন্তর্ভুক্ত করা হয়েছে। কৌশলগত পরিকল্পনায় ভূমি ব্যবহার, আবাসন ও বসতি উন্নয়ন, পরিবহন ও যোগাযোগব্যবস্থা, নাগরিক সুবিধা, অর্থনীতি ও কর্মসংস্থান, পানিসম্পদ ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ১০ বছর মেয়াদি নগর এলাকা পরিকল্পনায় ভূমি ব্যবহার ও উন্নয়ন ব্যবস্থাপনা, সড়ক ও নৌ যোগাযোগ, নদী-খাল ও ড্রেনেজ ব্যবস্থাপনা, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ নাগরিক সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

পাঁচ বছরের কর্মপরিকল্পনার আওতায় খাতভিত্তিক সমন্বিত বিনিয়োগ পরিকল্পনা, প্রস্তাবিত প্রকল্পের ব্যয় প্রাক্কলন, অগ্রাধিকারভিত্তিক প্রকল্প নির্বাচন এবং বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রস্তাবিত মহাপরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব মতামত ও সুপারিশের ভিত্তিতে খসড়া মহাপরিকল্পনাকে আরও বাস্তবসম্মত, কার্যকর ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়।

প্রসঙ্গত, বান্দরবান পৌরসভা ‘ক’ শ্রেণির পৌরসভা। এর আয়তন ৩ হাজার ৯২৩ দশমিক ৫৬ একর বা ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার। পৌরসভাটিতে রয়েছে ৯টি ওয়ার্ড। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী পৌরসভার জনসংখ্যা ৫৪ হাজার ৪৫০ জন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন

আপডেট টাইম : ১২:৪২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬