হানিফ সরদার,জয়পুরহাট |
জয়পুরহাটের কালাইয়ে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো সাগর হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১০ টায় কালাই পৌরসভার পুলিশ প্লাজা সুপার মার্কেটের আবির বাইক কর্নারের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাগর হোসেন কালাই উপজেলার থোপসারা গ্রামের মো শাহারুল ইসলামের ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন, এসআই আব্দুল্লাহ নোমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজেদুল ইসলাম, এএসআই সোহেল রানা এবং কনস্টেবল রাকিবুল ইসলাম ও পারভেজের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় সাগর হোসেনের কাছ থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 





















