ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি |
মুন্সীগঞ্জের সিরাজদীখানে যথাযথ অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি প্রতিষ্ঠান সিলগালা ও অপর প্রতিষ্ঠানের সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর ও বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে এসব অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ।

অভিযানে উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে বিক্রমপুর মর্ডান সিটি আবাসন প্রকল্পে অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় অনুমোদন না থাকায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রকল্পটির সাইনবোর্ড অপসারণ করা হয়।

অন্যদিকে, বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে ফাতেমা মেটাল প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের অভিযোগে মোহাম্মদ কবির (৪২) নামে এক ব্যক্তিকে বায়ুদূষণ নিয়ন্ত্রণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনা এবং পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে সারের কাঁচামাল উৎপাদনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান

আপডেট টাইম : ১২:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬