ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা! মির্জাগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ নজরুল সভাপতি, আব্দুর রব সেক্রেটারি পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি

সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিং এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, বিএনপিকে নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

কেউ কোনো লাঠিসোঁটা ও ব্যাগ বহন করতে পারবেন না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রদ্রোহী বক্তব্য দিতে পারবেন না। সীমানার বাইরেও যাওয়া যাবে না। এ ছাড়া কোনো বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এখন পর্যন্ত সমাবেশ ঘিরে বড় ধরনের কোনো হুমকি নেই জানিয়ে খন্দকার গোলাম ফারুক বলেন, তবে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে দুপুরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছিলেন, ২৯ জুলাই শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। আশুরায় নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় দুই দলকে মাঠে সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্সের ব্যবস্থা করতে পারলে দুই দলই তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি পেতে পারে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা!

সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

আপডেট টাইম : ০১:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩