ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের অতিরিক্ত সচিবের সৌজন্য সাক্ষাৎ

আব্দুল্লাহ আল শাফী-
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিকী।

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত সিদ্দিকী পাকিস্তানের মাননীয় উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কাছে নিয়ে যান এবং পররাষ্ট্র সচিবের কাছে হস্তান্তর করেন।

উভয় পক্ষই গত বছরের ডিসেম্বরে ডি-৮ শীর্ষ সম্মেলন ও একই বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে ৭৯তম UNGA-এর সাইডলাইনে তাদের বৈঠকের সময় মাননীয় প্রধান উপদেষ্টা এবং পাকিস্তানের মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনার কথা স্মরণ করে। এ ছাড়া একই বছরের অক্টোবরে সামোয়ার আপিয়াতে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের পাশাপাশি মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় উপ-প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের কথাও স্মরণ করেন তারা।

উভয় পক্ষই পররাষ্ট্র সচিব পর্যায়ের পরামর্শের আয়োজনের গুরুত্ব নিয়ে আলোচনা করে। এ ছাড়া পর্যটন খাতে সহযোগিতা, জনগণের মধ্যে যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গা ইস্যু এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মাধ্যমে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক) এর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

পররাষ্ট্র সচিবের সাথে পাকিস্তানের অতিরিক্ত সচিবের সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : ০৩:২৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫