ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঘটনা এক, ব্যাখ্যা ভিন্ন: শরীয়তপুরে জাতীয়বাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন পঞ্চগড়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা প্রদান বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব কুমিল্লার মুরাদনগরে কৃষক মাওলা হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন প্রাণের উৎসব বৈসাবিকে ঘিরে বিশ্বশান্তি কামনায় আনন্দে ভাসছে পাহাড় সমন্বিত উদ্যোগের মাধ্যমে হামসহ অন্যান্য সংক্রামক রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব -স্বাস্থ্যমন্ত্রী

মাগুরায় বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার

মাগুরাতে বিদেশি পিস্তলসহ বায়েজিদ বোস্তামী (২৪) কে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝগ্রাম পূর্ব পাড়ার নওশের বিশ্বাসের ছেলে। আটককৃত বায়েজিদ বোস্তামি জামায়াতের পরিচয় দেন।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির উঠানের বিচেলি পালার ভেতর লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল এবং ম্যাগজিনসহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের বলেন, বায়েজিদ বোস্তামী আমাদের দলের নতুন সাপোর্টার। কিন্তু আগে বিএনপি করত। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাকে ধরিয়ে দিয়েছে।
বিদেশি অস্ত্রসহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের ছাত্র রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। ৫ আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল। পরে বিএনপিতে যোগ দেয়, এখন জামায়াতকে ফলো করে বলে আমাদের কাছে খবর রয়েছে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বিএনপির সাইনবোর্ডে রেজিস্ট্রেশন কমপ্লেক্স দখলে নিয়েছে খিলগাঁও সাব-রেজিষ্টার মাইকেল মহিউদ্দিন

মাগুরায় বিদেশী পিস্তলসহ এক যুবক গ্রেফতার

আপডেট টাইম : ১২:৫৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫