ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ বান্দরবানে নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত মির্জাগঞ্জে কৃষকের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কাঠের বাক্স খুলতেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ: ভ্যানচালক আহত গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন জয়পুরহাটের ক্ষেতলালে একই দিনে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীর রূপনগরে কিশোর গ্যাং, ইভটিজিং, ও জঙ্গিবাদ প্রতিরোধে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হজযাত্রীদের সাথে বিমানবন্দরে ধর্ম মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পাবনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

সালমান রানা-
পাবনা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ ধানের শীষের প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আহমেদ হিমেল রানা, আহ্বায়ক, পাবনা জেলা যুবদল। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মনির আহমেদ, সদস্য সচিব, পাবনা জেলা যুবদল।

এছাড়াও বক্তব্য রাখেন, কামরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক, পাবনা জেলা ছাত্রদল; ইয়ামিন খান, আহ্বায়ক, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দল; সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক, পাবনা জেলা ছাত্রদল এবং মিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, পাবনা জেলা যুবদল।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “পাবনার সার্বিক উন্নয়নে আমি দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে পাবনা শহরকে একটি আধুনিক ও পরিকল্পিত মডেল টাউন হিসেবে গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।

সমাবেশে বক্তারা তারুণ্যের শক্তিকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে মাঠে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে বিএনপিকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে পরিণত হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শ্রমিক দিবস সামনে রেখে পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের লিফলেট বিতরণ

পাবনায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫