ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ তাড়াইলে সিএনজি শ্রমিক সংগঠনের নতুন কমিটির আনুষ্ঠানিক পদযাত্রা বর্ণ ধর্ম দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা পাবে ত্রাণ সহায়তা: পানি সম্পদ প্রতিমন্ত্রী গাজীপুরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ডিসি-এসপির দ্রুত পদক্ষেপে খাগড়াছড়িতে বন্ধ হল জুয়ার আসর জয়পুরহাটে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন পঞ্চগড়ে পুলিশের মাথা ফাটিয়ে পালালো গরু চোর কুমিল্লার মুরাদনগরে মা–মেয়ের বিষপানে আত্মহত্যা

সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

মোঃ ইমরান হাসান,নারায়ণগঞ্জ |
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে ১৪৪৬–১৪৪৭ হিজরি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার দরপত এলাকার দারুল উলুম আমিনিয়া মাদরাসা (মাদরাসা মোড়) মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, কেন্দ্রীয় পরীক্ষায় মোট ৭০টি মাদরাসার ১২০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে বালক শাখায় ১০১৪ জন এবং বালিকা শাখায় ১৮৮ জন শিক্ষার্থী ছিল। পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ফলাফলে মুমতাজ, জাইয়্যিদ জিদ্দান, জাইয়্যিদ, মাকবুল ও রাসিব গ্রেডে ফলাফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলুম আমিনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মহিউদ্দিন খান। তিনি বলেন, কওমি মাদরাসাগুলো দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষা বিস্তার এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি আরও বলেন, কোরআন-হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে তা জীবনে বাস্তবায়ন করতে পারলে একজন শিক্ষার্থী সমাজের জন্য কল্যাণকর ব্যক্তি হয়ে উঠতে পারে। আলেম সমাজের দায়িত্ব শুধু মসজিদ বা মাদরাসার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।

তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে দ্বীন ও দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের উপদেষ্টা সদস্য, মুফতি জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আবদুদ দাইয়ান, সিনিয়র সহসভাপতি মাওলানা কামাল হুসাইন, সহসভাপতি মুফতি সাঈদুর রহমান ও হাফেজ মাওলানা মুহাম্মাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন কাসেমী ও হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন এবং সদস্য হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান ও হাফেজ মাওলানা সাব্বির খান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

আদমদিঘীর আনিকা ফিলিং স্টেশনে জ্বালানি তেল ব্যবস্থাপনায় অ্যাপ

সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আপডেট টাইম : ০২:৫০:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬