ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেপ্তার আগামী ৩ মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউবি উপাচার্যের নেতৃত্বে ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ রূপগঞ্জে পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যার অভিযোগ কবরস্থান দখলের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন নবীনগরে দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০ জন মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন মহম্মদপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্লা) |
দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে ৬ মাস মেয়াদি এডহক কমিটি অনুমোদন দিয়েছে। এতে বিদ্যালয়ের কার্যক্রমে গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়। বোর্ডের সিদ্ধান্তে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ধারা ৬৪(১০) অনুযায়ী প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং একাডেমিক কার্যক্রম সচল রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত কমিটি দায়িত্ব পালন করবে।

নবগঠিত এডহক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী শাহ আরেফিন। সদস্য সচিব হিসেবে রয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে সাজিয়া আক্তার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. জাকির হোসেন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত ও উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। নতুন কমিটি দায়িত্ব নেওয়ায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, শৃঙ্খলা রক্ষা, পরীক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।

অভিভাবকদের মতে, মেয়েদের শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রতিষ্ঠানটি সঠিক নেতৃত্ব ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার মাধ্যমে আরও এগিয়ে যাবে।

প্রজ্ঞাপনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা—নবগঠিত এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ে শৃঙ্খলা, মানসম্মত শিক্ষা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সীমান্তে আটক দুই শিক্ষার্থী ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত

মুরাদনগর নুরুন্নাহার গার্লস হাই স্কুলে এডহক কমিটি গঠন

আপডেট টাইম : ০৩:৪৩:০০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬