মাগুরার মহম্মদপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি বেসরকারি ক্লিনিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের বিভিন্ন ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহানুর জামান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয় বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার মধুমতি, পদ্মা ও শাহিন ক্লিনিকে তদারকি চালানো হয়। পরিদর্শনকালে ক্লিনিকগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সের অনুপস্থিতি এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থতার মতো বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর জামান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আহসান, প্রেসক্লাব মহম্মদপুরে সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : 


























