ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক? নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত শতাধিক বিনিময়ে প্রধান শিক্ষক রফিক নেন ৬ হাজার টাকা! পরিচ্ছন্নতা কর্মী আরিফুলের জায়গায় প্রক্সি দেয় রমজান বান্দরবানের কদুখোলায় ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, ৯ মাস ১৫ দিনে হিফজ সম্পন্নের নজির মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার অনুষ্ঠিত খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: নওগাঁয় ভূমিমন্ত্রী ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শ্রীকাইলে ৫ নম্বর কূপ উদ্বোধন, প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস

ইমরান খান গ্রেপ্তার, ৩ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার দেশটির জেলা ও দায়রা আদালত ইমরানকে এ সাজা দিয়েছেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ রায়ের কিছুক্ষণ পরেই পিটিআই চেয়ারম্যানকে লাহোরে জামান পার্ক বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ইসলামাবাদের এ কোর্ট ইমরান খানকে এক লাখ রুপিও জরিমানা করেছেন। তোশাখানার উপহারের তথ্য লুকানোর অভিযোগে পাকিস্তানের ইলেকশন কমিশন (ইসিপি) ইমরানের বিরুদ্ধে ফৌজদাই অভিযোগ দায়ের করে। পরবর্তীতে গত ১০ মে এই মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়।

এদিকে পিটিআই এক টুইট বার্তায় জানিয়েছে, ইমরান খানকে কোট লাখপাত জেলে নিয়ে যাওয়া হচ্ছে।

তারকা ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তোশাখানা উপহার বিক্রির অভিযোগ ছিল। যা পাকিস্তানি মুদায় ১৪০ মিলিয়ন রুপির বেশি।

এদিন মামলার অগ্রহণযোগ্যতা চেয়ে খানের আবেদন খারিজ করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসআই) হুমায়ুন দিলাওয়ার পিটিআই প্রধানের তিন বছরের কারাদণ্ড দেন।

রায় দেওয়ার সময় তিনি বলেছেন, ইমরানের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নির্বাচন কমিশনে ইচ্ছাকৃতভাবে ভুয়া কাগজপত্র জমা দিয়েছেন। দুর্নীতির চর্চায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কে হচ্ছেন মহম্মদপুর উপজেলা প্রশাসক?

ইমরান খান গ্রেপ্তার, ৩ বছরের জেল

আপডেট টাইম : ০৮:৪২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩