ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

বাংলাদেশিদের ভিসার বিষয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক-
বাংলাদেশের নাগরিকদের এখন ‘উল্লেখযোগ্য পরিমাণ’ ভারতীয় ভিসা দেয়া হচ্ছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা তো ভিসা দিচ্ছি (বাংলাদেশে)। নানা কারণে ভিসা দেয়া হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণে দেয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যেসব কারণে ভিসা দেয়া হচ্ছে, তার মধ্যে বিভিন্ন ভ্রমণ, মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট (ভিসা) ইত্যাদি আছে।’

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি জয়সওয়াল।

এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমাকে জেনে বলতে হবে।’

সংবাদ সম্মেলনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনাকে ভারত কীভাবে দেখছে, তা নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর রাখি, সেটা আমলে নিই এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটাও করা হয়।’

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট থেকে বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায়।

সূত্র: বিবিসি

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

বাংলাদেশিদের ভিসার বিষয়ে যা বললো ভারত

আপডেট টাইম : ০৮:৩৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫