ইমরান হোসেন মনির |
মানবিক বরগুনার প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে এবং মানবিক বরগুনার সাধারণ সম্পাদক ও গ্রীন টিভির বরগুনা প্রতিনিধি আবুল হাসানের সঞ্চালনায় আজ (৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় বরগুনা পৌরসভা মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক বরগুনার অন্যতম উপদেষ্টা ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক আলহাজ্ব ডাঃ মোহাম্মদ ইউনূস আলী, বরগুনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল হক মাস্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুস শাকুর সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময়ে বক্তারা মানবিক বরগুনার সফলতা কামনা করেন।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 





















