ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ পঞ্চগড়ে একই দিনে দুই বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ময়লা-আবর্জনায় ভরা ভূতাইলের বড় দীঘিতে নতুন প্রাণ, অবমুক্ত হলো বিভিন্ন প্রজাতির মাছের পোনা নিরাপদ মাগুরা গড়তে জেলা পুলিশের সাফল্য গাজীপুরে হত্যার পর লাশের কঙ্কাল উদ্ধার, দুই ঘাতক গ্রেপ্তার চীনা নাগরিকের ১ কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার ৪ বরগুনায় ‘মানবিক বরগুনা’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে- আসাদুল হাবিব দুলু স্কুল আছে, শিক্ষক আছে—নেই শুধু শিক্ষার্থী; শ্রেণিকক্ষে ছাগলের বসবাস জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান

পঞ্চগড়ে একই দিনে দুই বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড়ে একই দিনে অনূর্ধ্ব-১২ ও অনূর্ধ্ব-১৬ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে দুটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের গলেহাহাট ফাযিল মাদরাসা মাঠে টুর্নামেন্ট দুটির উদ্বোধন করা হয়।
পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্ট দুটির মধ্যে অনূর্ধ্ব-১২ বিভাগের খেলা শুরু হয় সকাল সাড়ে ১০টায়। আর অনূর্ধ্ব-১৬ বিভাগের খেলা শুরু হয় বিকেল সাড়ে ৩টায়।
সকালের খেলায় ঘটবর ফুটবল দলকে ৩-১ গোলে হারিয়ে জয় পায় ষড়ঋতু জগদল পঞ্চগড়। খেলার উদ্বোধন করেন পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জোবায়ের ইসলাম বাদল। প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল মতিন ডালি।
বিকেলে অনূর্ধ্ব-১৬ বিভাগের উদ্বোধন করেন কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফায়েল প্রধান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনার রহমান।
দুটি টুর্নামেন্টেই সভাপতিত্ব করেন পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের সভাপতি ও গলেহাহাট ফাযিল মাদরাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুর রহিম।
অনূর্ধ্ব-১৬ বিভাগের উদ্বোধনী খেলায় বাবু ফুটবল একাডেমি পঞ্চগড়কে ২-০ গোলে হারিয়ে জয় পায় গলেহাহাট ফাযিল মাদ্রাসা।
আয়োজকেরা জানান, আগামী ৮ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১২ বিভাগের খেলায় সিপাহিপাড়া ফুটবল দল ও চছপাড়া ফুটবল দল মুখোমুখি হবে। একই দিন বিকেল সাড়ে ৩টায় অনূর্ধ্ব-১৬ বিভাগের খেলায় মাঠে নামবে স্বাধীন বাংলা ফুটবল একাডেমি পঞ্চগড় ও টুনিরহাট লাল তরুণ ফুটবল একাডেমি।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

পঞ্চগড়ে একই দিনে দুই বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট টাইম : ০৩:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬