ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি বরগুনার চাঞ্চল্যকর ফোরকান হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার ভাঙ্গায় ৪৩ সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন, প্রত্যন্ত জনপদে যোগাযোগে আসছে বড় পরিবর্তন রাজাপুরে দুই বাসায় চুরি, নার্সকে কুপিয়ে স্বর্ণালংকার লুট বিএনপি’র জন্ম না হলে, গণতন্ত্রের জন্ম হতো না -আলতাফ হোসেন চৌধুরী গণতন্ত্র ও উন্নয়নে বিএনপির ভূমিকা নিয়ে শক্তিশালী ডিসকোর্স তৈরির আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু আমতলীতে আদালত অবমাননার দায়ে এক আসামির ২ মাসের সশ্রম কারাদণ্ড ১ হাজার পিছ ইয়াবাসহ বরগুনায় ‘কবুতর ইব্রাহিম’ আটক

আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনার আমতলী পৌরসভার বহুল আলোচিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

এ সময় তিনি ধসে পড়া ওয়াকওয়ে সহ পুরো প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং ব্যবহৃত রড, বালু ও সিমেন্টের নমুনা সংগ্রহ করেন।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। নমুনাগুলো ল্যাবে পাঠানো হবে। রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনার প্রশ্নের উত্তরে বিভাগীয় কমিশনার বলেন সাংবাদিক লাঞ্ছিতের ঘটনা খুবই দুঃখজনক, একজন সাংবাদিক চাইলে সকল রকম তথ্য সংগ্রহ করতে পারেন – সেখানে তাকে লাঞ্ছিত করা হলে বাংলাদেশের প্রচলিত আইনে তিনি অভিযোগ বা মামলা করলে তাকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে এলজিইডির অধীনে ১২ কোটি ৫৬ লাখ টাকার এ প্রকল্পের কাজ পায় ঝালকাঠির ইসলাম ব্রাদার্স। তবে স্থানীয়দের অভিযোগ, লাইসেন্স ইসলাম ব্রাদার্সের হলেও পেছনে থেকে কাজ করাচ্ছিলেন সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান।

ইসলাম ব্রাদার্সের মালিক খাইরুল আজাদ নিজেই স্বীকার করেছেন, “আমার লাইসেন্সে কাজ নেওয়া, কিন্তু কাজ করছেন সাবেক মেয়র।”

সম্প্রতি ওয়াকওয়ের ঢালাই দেওয়ার সময় একটি অংশ ধসে পড়লে অনিয়মের বিষয়টি সামনে আসে। যদিও প্রকৌশলীরা সেন্টারিংয়ের ত্রুটিকে কারণ বলছেন, তবে স্থানীয়রা পুরো প্রকল্পের মান যাচাইয়ের দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী কাইল্লা সবুজ গ্রেপ্তার, ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি

আমতলীতে ১২ কোটি টাকার লেক প্রকল্পে অনিয়মের প্রমাণ পেলেন বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : ১০:৩৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬