ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫ গাজীপুরের কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার গাজীপুরে ২ কারখানায় শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাগুরায় নাশকতা মামলায় কৃষক লীগ নেতা ইমরুল মেম্বার আটক পঞ্চগড়ে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম না চালানোর হুঁশিয়ারি জিয়া পরিষদ নেতার, ভিডিও ভাইরাল বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনে ঘুষ দাবির অভিযোগ, ফোনালাপে উঠে এলো অর্থ লেনদেনের তথ্য মাগুরার মোহাম্মদপুরে কৃষকলীগ নেতা খুররম আটক পঞ্চগড়ে বসতবাড়িতে চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে মৃত্যু আমতলী এলজিইডি অফিসে আগুন দিল দুর্বৃত্তরা

বায়তুল মোকাররমের সামনে চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এক ভিডিওতে দেখা যায়, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশের সড়কে দাউ দাউ করে জ্বলছে শিকড় পরিবহনের একটি বাস। চলতি অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগ গাড়ি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ছয়টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু

বায়তুল মোকাররমের সামনে চলন্ত বাসে আগুন

আপডেট টাইম : ০৫:১৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩