ঢাকা ১১:৪২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান হাওলাদার( ৬৮)ও তার স্ত্রী তাসলিমা আক্তারের (৫৪) নামে পৃথক মামলা করেছে জেলা দুর্নীতি কমিশন (দুদক)।
রোববার (২৮এপ্রিল) দুর্নীতি কমিশন আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বিজন কুমার রায়।
জেলা দুর্নীতি দমন কমিশন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ২৩ টাকার সম্পদ অর্জন করার অভিযোগে গোপালগঞ্জে আদালতে মামলা করা হয়। মুজিবুর রহমান হাওলাদারের স্ত্রী তাসলিমা আক্তার দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পাদ বিবরণীতে অবৈধ সম্পদ গোপন করে ২ লাখ ১৮ হাজার ৮০ টাকার মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং নিজস্ব কোন আয় না থাকার পরও স্বামী মুজিবুর রহমান হাওলাদারের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত সম্পদ গ্রহণ করে ১কোটি ৪৩ লাখ ২৯ হাজার ২৮৫ টাকার মালিক হওয়ায় মামলা করা হয়েছে।
এ ব্যাপারে মুজিবুর রহমান হাওলাদার বলেন, আমার এবং স্ত্রীর নামে যে সম্পদ রয়েছে, সব সম্পদের আয় কর   দাখিল করে কর জমা দেওয়া হয়েছে। এসব মামলা এত তড়িঘড়ি করে হবার কথা না। আমার নির্বাচনী প্রতিপক্ষ দুদক ম্যানেজ করে এই মামলা করিয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবিলা করব।

প্রিন্ট
ট্যাগস

স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ!

কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর নামে দুদকের মামলা

আপডেট টাইম : ১০:৫৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪