ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার সীমান্তে বড় সাফল্য বিজিবির: ১০ মাসে প্রায় ২২২ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ, আটক- ৬১৬ প্রাইভেট মেডিকেল সিন্ডিকেটের ইন্ধনে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার! ​ মহম্মদপুরে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে সংবাদ সম্মেলন বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু বাউবির এইচএসসি পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, পাসের হার শতকরা ৬৪ দশমিক ৭৫

সান্তাহার প্রেস ক্লাবের নির্বাচনে লিটন সভাপতি সাগর খান সাধারণ সম্পাদক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবের নির্বাচনে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্ত সকাল পত্রিকার সান্তাহার প্রতিনিধি তোফায়েল হোসেন লিটন সভাপতি ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি প্রতিনিধি সাগর খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন ও গননা শেষে দুপুরে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ফলাফল ঘোষনা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে একুশে টেলিভিশনের প্রতিনিধি রায়হানুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক হিসেবে যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন ও সদস্য সচিব হিসেবে সংগঠনের সদস্য আবু বক্কর সিদ্দিক দু:খু দ্বায়িত্ব পালন করেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রায়হানুল ইসলাম রতন জানান, নির্বাচনী তফসিল অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হয়। এরপর ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। আর সাধারণ সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। কিন্তু সাধারণ সম্পাদক পদে মুনসুর আলীর মনোনয়ন পত্র নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ঘোষনা করার কারনে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় ওই পদে ভোট গ্রহন করা হয়নি। মোট ভোটার সংখ্যা ছিলো ১৯ জন। এদিকে নির্বাচনকে ঘিরে স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পদক শিগগিরিই ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও পরিচিতি সভার আয়োজন করবেন বলে জানানো হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত

সান্তাহার প্রেস ক্লাবের নির্বাচনে লিটন সভাপতি সাগর খান সাধারণ সম্পাদক

আপডেট টাইম : ০১:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪