ঢাকা ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০২১ বার পড়া হয়েছে

বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশের প্রতিটি স্কুল-কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেয়া হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন,তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার সকালে মিরপুর সিটি ক্লাব মাঠে হীড ইন্টারন্যাশনাল স্কুলের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার যে রূপরেখা দিয়েছেন,সেই রূপরেখার ভেতরে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দিয়েছেন।

আমিনুল হক বলেন, খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে।সুস্থ চিন্তা মানসিকতা নিয়ে গড়ে উঠে।আমাদের সন্তানরা যাতে ভবিষ্যৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশা নিয়ে নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে।

এসময় তিনি অভিভাবকদের প্রতি পরামর্শ স্বরুপ বলেন,আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়।আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

পাঠ্যপুস্তকে নতুনভাবে বাংলাদেশের প্রকৃত ইতিহাসকে তুলে ধরতে হবে জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই শীর্ষ নেতা এসময় উল্লেখ করেন, ‘পাঠ্যপুস্তকে প্রকৃত ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্ম ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ ও একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।’

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ আওয়ামী স্বৈরাচার সরকার আমাদের তরুণ প্রজন্ম,ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদের ভুল ইতিহাস শিখিয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহবায়ক মোকছেদুর রহমান আবির,রুপনগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,
বিমানবন্দর থানা বিএনপি আহবায়ক মনির হোসেন ভূইয়া সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু,যুগ্ম আহবায়ক মহিউদ্দিন তারেক,যুগ্ম আহবায়ক মন্জুর হোসেন পাটোয়ারী, বশির আহমেদ,শাওন আহমেদ রাজু, শরীফ উল্লাহ জাহেদ,মোঃ মোস্তফা,মাসুদ খান,থানা সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ,সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল,সিনিয়র সহসভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই: আমিনুল হক

আপডেট টাইম : ০৩:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫