ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

সিসিআইসির বিশেষ অভিযানে মাগুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি-
সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)-এর বিশেষ অভিযানে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

ডেভিল হান্ট ফেজ–২ অভিযানের অংশ হিসেবে ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ গভীর রাতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি), মাগুরা কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ জামিল হোসেন (৪৮) গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃত মোঃ জামিল হোসেনের পিতা মুসলিম সরদার ও মাতা রোকেয়া বেগম। তিনি মাগুরা সদর উপজেলার সাজিয়াড়া গ্রামের বাসিন্দা।

সিসিআইসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইবার সংশ্লিষ্ট একাধিক অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেফতারের পর তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

এদিকে, একজন শীর্ষ স্থানীয় রাজনৈতিক নেতার গ্রেফতারের খবরে মাগুরা জেলার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধ প্রমাণিত হলে যে কাউকেই আইনের আওতায় আনা হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

সিসিআইসির বিশেষ অভিযানে মাগুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ১১:৪৫:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫