ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুর প্রতিনিধি |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের যাতায়াত ভাড়া দ্রুততম সময়ে ও নিরাপদে প্রেরণের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের শীর্ষ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ (bKash) লিমিটেড’-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মহোদয়ের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। সমঝোতা স্মারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং বিকাশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেহমুদ আশিক ইকবাল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক ও স্পোর্টস বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দপ্তরের পরিচালক। অন্যদিকে বিকাশ লিমিটেডের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাইয়ান মাহমুদ এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মো: আনিসুজ্জামান।
এই দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীরা কোনো প্রকার প্রশাসনিক জটিলতা ছাড়াই সরাসরি নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে যাতায়াত ভাতা গ্রহণ করতে পারবেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল ও ক্যাশলেস সুবিধার এই উদ্যোগটি খেলাধুলার আয়োজনে স্বচ্ছতা বৃদ্ধি ও গতিশীলতা আনবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

আপডেট টাইম : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬