ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বাউবির উপাচার্যের নেতৃত্বে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন- কবর জিয়ারত

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে রবিবার বিকেলে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর, আপসহীন দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। বাউবির কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন কবর জিয়ারতের সময়ে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন

এ সময়ে দেশের গণতন্ত্র, শিক্ষা ও রাষ্ট্র গঠনে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন ,’“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের এক অবিচল অভিভাবক স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর দৃঢ় নেতৃত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।শিক্ষা বিস্তারে তাঁর অবদান জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের অনগ্রসর, কর্মজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করে গেছেন, যা রাষ্ট্র গঠনে এক যুগান্তকারী পদক্ষেপ। রাষ্ট্রনায়ক হিসেবে দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগ, সাহস ও দূরদর্শিতা আগামী প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করবে। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন, বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষকবৃন্দ, বিভাগের পরিচালক, আঞ্চলিক পরিচালক, উপ-আঞ্চলিক কেন্দ্রের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বাউবির উপাচার্যের নেতৃত্বে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন- কবর জিয়ারত

আপডেট টাইম : ১২:৩৩:১২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬