ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার: মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ নানা অপকর্মে মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস- ২০২৬ পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম পর্বের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন প্রধানমন্ত্রীর জন্মদিনে গাকৃবির উদ্ভাবনী ও আন্তর্জাতিক সাফল্য উৎসর্গ করলেন উপাচার্য বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি ক্ষেতলালে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি

স্টাফ রিপোর্টার, গাজীপুর |
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক বিক্ষোভে আবারো উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ি, বাঘের বাজার, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করেন। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এবং ঢাকা-জয়দেবপুর সড়কের তিন সড়ক এলাকাতেও শ্রমিক আন্দোলনের খবর পাওয়া গেছে। বিভিন্ন স্থানে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

অন্যদিকে, কোনাবাড়ী এলাকায় ইসলাম ও রিপন গার্মেন্টসে শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তারা সড়কে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনার পর আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার আশরাফুল ইসলাম বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি এবং ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৩ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি

আপডেট টাইম : ০২:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬