ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি! মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড কোনাবাড়ীর গার্মেন্টস থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, নেপথ্যে ১০ দিনের শ্বাসরুদ্ধকর অভিযান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত বাউবি-তে ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’ শীর্ষক আলাপ ও চা-চক্র অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে পঞ্চগড়ে ২৩জন সহ অজ্ঞাত আরও ৭০-৮০ জনের নামে মামলা কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থকের মৃত্যু শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত নওগাঁয় প্রবাসীর স্ত্রী ৩ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা নিয়ে উধাও! থানায় অভিযোগ মিরপুর শিক্ষা অধিদফতরে আয়ার চাকরি দেয়ার কথা বলে নারীকে কু-প্রস্তাব!

মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড

পটুয়াখালীর মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থক উপজেলা ভূমি অফিসে এক দালালকে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত দালালের নাম মোঃ বাবলু হাসান (২৮)। সে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ির মোশাররফ হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে জনগণের সাথে প্রতারণা করার অভিযোগে এই সাজা প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু হাসান দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অবৈধভাবে প্রবেশ করে দালালি করে আসছিল। অফিসে সেবা নিতে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্নভাবে ভুল বুঝিয়ে সে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করত। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার মৌখিক অভিযোগও করেন। এরপর প্রশাসন থেকে তাকে ডেকে কয়েকবার সতর্ক করা হলেও সে তা কর্ণপাত করেনি। আজ রবিবার সকালে আবারো ভূমি অফিসে এসে একই কাজ করার সময় তাকে হাতেনাতে আটক করে এই দণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাসেল মুন্সী জানান, ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সেবাবান্ধব করতে এই অভিযান চালানো হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বরখাস্তের পরেও পূর্বের কর্মস্থলে সক্রিয় ঢাকা-২ (সাভার) ওয়্যারহাউজ ইন্সপেক্টর রেজায়ে রাব্বি!

মির্জাগঞ্জে আর্জেন্টিনার সমর্থক দালালকে ৩০ দিনের কারাদণ্ড

আপডেট টাইম : ০৮:৪৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬