ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় |
পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্টের তথ্য থেকে সংগ্রহ করা ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো এবং গভীর রাতে অডিও-ভিডিও কল দিয়ে বিরক্ত করার অভিযোগে অভিযুক্ত রূপালী ব্যাংকের কর্মকর্তা তারেক মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে অভিযোগের পর তাকে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখা থেকে অন্যত্র বদলি করা হয়। তবে সময়বৃত্তে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুনরায় ব্যবস্থা গ্রহণ করে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
জানা যায়, উপবৃত্তির অর্থ বিতরণের জন্য পঞ্চগড় সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সময় সংগৃহীত ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের অভিযোগ ওঠে রূপালী ব্যাংক পঞ্চগড় শাখার কর্মকর্তা তারেক মাহমুদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার ফরমে দেওয়া মোবাইল নম্বর ব্যবহার করে তিনি একাধিক শিক্ষার্থীকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতেন এবং গভীর রাতে অডিও ও ভিডিও কল দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
কলেজ কর্তৃপক্ষ অভিযোগটি লিখিতভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানালে প্রথমে অভিযুক্ত কর্মকর্তাকে বদলি করা হয়। পরে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধিকতর ব্যবস্থা গ্রহণ করে।
রূপালী ব্যাংকের দিনাজপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সংবাদ প্রকাশের পর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছি। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তা তারেক মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

শিক্ষার্থীদের হয়রানি: সংবাদ প্রকাশের পর ব্যাংক কর্মকর্তা তারেক মাহমুদ বরখাস্ত

আপডেট টাইম : ০৩:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬