ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ মির্জাগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্কুলে চতুর্থ শ্রেণি থেকে যুক্ত হচ্ছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শারীরিক অসুস্থার জন্য বৃহস্পতিবার অফিসে আসতে পারেননি আ.লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করে জামায়াতের আমির মানবতাবিরোধী অপরাধ করেছে: রাশেদ খান মাগুরাতে ২৮ হাজার ইয়াবা ও ১৯ লক্ষ টাকা সহ এসআরবির হাতে গ্রেফতার এক যশোরে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে চলছে লাইফ কেয়ার হাসপাতাল, রোগী ভাগিয়ে বাণিজ্য মা ইলিশ রক্ষায় আজ থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু চরম ক্ষোভ ও চাঞ্চল্য: মোহনা টিভি দখল ও সরকারবিরোধী বড় চক্রান্তের তথ্য ফাঁস! সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা

আলফাডাঙ্গার ইউএনও মুহঃ শাহনুর জামান পদোন্নতি পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক

  • স্টাফ রিপোর্টার :
  • আপডেট টাইম : ০১:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৮২৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের মাত্র ১৬ দিনের মাথায় পদোন্নতি পেয়েছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুহঃ শাহনুর জামান। তাঁকে নরসিংদী জেলার নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে জনস্বার্থে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হলো। নতুন কর্মস্থলে তিনি ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯ইট’ (কোড অব ক্রিমিনাল প্রসিডিউর)-এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন।
এর আগে গত ৪ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুহঃ শাহনুর জামানকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছিল। সেখানে যোগদানের মাত্র ১৬ দিনের মাথায় তাঁর এই নতুন পদোন্নতি ও বদলির আদেশ জারি হলো। প্রশাসনিক ক্ষেত্রে অতি অল্প সময়ের ব্যবধানে এমন পদোন্নতি ও পদায়নের ঘটনাটি স্থানীয় প্রশাসনসহ সর্বমহলে বেশ আলোচিত হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে পরিবার পরিকল্পনা অফিসে সরকারি চাকরির অভিযোগ

আলফাডাঙ্গার ইউএনও মুহঃ শাহনুর জামান পদোন্নতি পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক

আপডেট টাইম : ০১:০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬