হানিফ সরদার, জয়পুরহাট |
জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইনে জুয়া খেলার সময় মোঃ মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত মাদকদ্রব্য ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটে ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বাখেড়া কোমড়গাড়ী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় রাশিদুল মন্ডলের বসতবাড়ি থেকে অনলাইনে জুয়া খেলা অবস্থায় মোরসালিন মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার মোঃ আব্দুল করিমের ছেলে।
অভিযানে তার কাছ থেকে ১৯টি স্মার্টফোন, ১ হাজারটি সিমকার্ড এবং ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রিন্ট
খবর বাংলাদেশ ডেস্ক : 






















