ঢাকা ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা মাগুরায় মাদকবিরোধী অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ ৩ জন গ্রেপ্তার স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর মোহাম্মদপুরে ‘জল তরঙ্গ’ সুইমিংপুলের আড়ালে চলছে রমরমা দেহব্যবসা ও মাদক বাণিজ্য

  • সাথী আক্তার :
  • আপডেট টাইম : ০২:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৯১৬ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি পরিচিত ‘জল তরঙ্গ সুইমিংপুলের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ। ‘জল তরঙ্গ’ নামের ওই সুইমিংপুলকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী। প্রশাসনের নীরব ভূমিকার কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
​অসামাজিক কার্যকলাপ সহ সুইমিংপুলের অন্তরালে দিনের পর দিন চলছে অনৈতিক দেহব্যবসা। বিভিন্ন স্থান থেকে তরুণী ও উঠতি বয়সি যুবতীদের এখানে নিয়ে আসা হয় বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার পর থেকেই এই কেন্দ্রটি মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়। ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদকের রমরমা কেনাবেচা চলে এখানে।
এই অবৈধ কার্যক্রমে এলাকার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। বিশেষ করে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থীরা নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে।
​স্থানীয় বাসিন্দারা জানান, একাধিকবার স্থানীয়ভাবে প্রতিবাদ করা হলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকা এই চক্রের দৌরাত্ম্য কমেনি। প্রকাশ্যেই এসব অপরাধ চললেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি তাদের।
​প্রশাসনের প্রতি জোর দাবি,
​এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে ‘জল তরঙ্গ’ সুইমিংপুলে নিয়মিত অভিযান পরিচালনা করে এর আড়ালে থাকা মূল হোতাদের গ্রেফতার এবং কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানানো হয়েছে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
​এই অপরাধমূলক চক্রের মূল হোতা এবং তাদের নেপথ্যের মাদকাসক্তদের খুঁজে বের করতে প্রশাসনের উচ্চ মহলের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ।অবিলম্বে জল তরঙ্গ সুইমিং পুল অনির্দিষ্টকালের জন্য বন্ধের দাবি জানান তারা।

প্রিন্ট
ট্যাগস

সিন্ডিকেট ভাঙতে লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ১৮ কর্মকর্তা

রাজধানীর মোহাম্মদপুরে ‘জল তরঙ্গ’ সুইমিংপুলের আড়ালে চলছে রমরমা দেহব্যবসা ও মাদক বাণিজ্য

আপডেট টাইম : ০২:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬