ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ সিন্ডিকেটের সুবিধা দিতেই কি পেট্রোবাংলার ৩০% জামানতের কড়া নিয়ম? বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির অভিযোগ মুন্সীগঞ্জে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওসি সিরাজদিখান থানার আলাউদ্দিন গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ: ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা- সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা- সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

গাজীপুর প্রতিনিধি |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
রবিবার মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। কলেজগুলোর বাস্তব সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানতে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে। সংশ্লিষ্ট কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
হরগঙ্গা কলেজের শিক্ষক, শিক্ষার্থীর বিভিন্ন দাবি ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভাইস-চ্যান্সেলর বলেন, কলেজটির অনার্স, প্রিলিমিনারি ও মাস্টার্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে। মতবিনিময় সভা শেষে ভাইস-চ্যান্সেলর কলেজ ক্যাম্পাসে একটি বনজ ও ফল গাছ রোপন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা- সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

আপডেট টাইম : ০২:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬