ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

৪৭ কর্মদিবসে অনার্স চতুর্থ বর্ষের ফল, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নজির।

গাজীপুর প্রতিনিধি |
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের জন্য দীর্ঘ অপেক্ষার যে দীর্ঘদিনের পরিচিত চিত্র ছিল, এবার সে ধারায় বড় পরিবর্তনের নজির তৈরি হয়েছে। ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ করা হয়েছে মাত্র ৪৭ কর্মদিবসে। দ্রুততম সময়ে ফল প্রকাশের এ উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। শেষ হয় ১৫ জুন। এর পর ফলাফল প্রস্তুত, যাচাই ও প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে মাত্র ৪৭ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশ করা হলো।

এর আগে গত বছর অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ করতে ৮৯ দিন সময় লেগেছিল। সে তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে কম সময়ে ফল প্রকাশ করাকে পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় গতি বাড়ানোর গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

পরীক্ষার্থীরা সোমবার বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক (https://results.nu.ac.bd) এই ওয়েবসাইটে ফলাফল  দেখতে পাচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ৪৭ কর্মদিবসের মধ্যে অনার্স ফাইনাল ইয়ারের ফল প্রকাশ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন দৃষ্টান্ত। শিক্ষার্থীদের সময় ও ভবিষ্যতের বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা গ্রহণ থেকে ফল প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপ আরো গতিশীল করার লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ অর্জনের পেছনে সংশ্লিষ্ট শিক্ষক, পরীক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

দ্রুত ফল প্রকাশের ফলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, চাকরি কিংবা অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনায় অপেক্ষার সময় কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, পরীক্ষা ও ফলাফল ব্যবস্থাপনায় এ গতি ধরে রাখা গেলে আগামীতে আরো কম সময়ে ফল প্রকাশের সুযোগ তৈরি হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

৪৭ কর্মদিবসে অনার্স চতুর্থ বর্ষের ফল, গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নজির।

আপডেট টাইম : ০২:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬