ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, মালয়েশিয়া ও শ্রীলংকাকে হারিয়ে রানার-আপ গাকৃবির ‘কার্বোডিট’ বরগুনার আমতলীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গাজীপুর প্রতিনিধি |
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দাবা ও মেয়েদের ফুটবল খেলা আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তর আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো শিক্ষাবর্ষ জুড়েই এই ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে, যা আমাদের শিক্ষার্থীদের সুস্থ ও আনন্দময় মনোজগত তৈরিতে সহায়ক হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. নাজমুল হোসাইন। শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক এবং বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৭টি বিশ্ববিদ্যালয়ের ১০৮ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। দাবা প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের অরবিটারবৃন্দ। এদিকে, উদ্বোধনী দিনে মেয়েদের ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মাঠে ৮টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ৪টি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়!

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আপডেট টাইম : ১২:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬