ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন প্রতিভা ইন্টারন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত রুমার বনে কাঠ পাচারের অভিযোগ, দায়িত্বে থেকেও রেঞ্জ কর্মকর্তার দেখা মেলে না রেঞ্জে এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা মিরপুরে পাঁচ লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ, নেপথ্যে মিরপুরের ৩ কুতুব! ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত নিরাপত্তা চেয়ে জিডি করারপর মোহনা টিভির সিইও-তসলিম চৌধুরীকে ‘মদদদাতা’ মামলায় গ্রেপ্তার: পুলিশ তুমি কার? শিল্পের পাশাপাশি খাদ্য ও প্রাণিসম্পদেও স্বয়ংসম্পূর্ণ হবে গাজীপুর -প্রশাসক মির্জাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা দুই পাঠা দিয়ে শুরু, প্রধানমন্ত্রীর হাতে জাতীয় স্বর্ণপদক পেলেন ক্ষেতলালের বিউটি

এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা সন্ধ্যা’। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার সোনারগাঁও টুরিস্ট হোম রিসোর্টে আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে এনসিপি, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পিঠা সন্ধ্যায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ইসহাক সরকার, জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূইয়া। এ ছাড়া স্থানীয় এনসিপি, বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি নেতা শাকিল সাইফুল্লাহ।
এর আগে সোনারগাঁয়ে এনসিপির ডাকে ফ্যাসিবাদবিরোধী মশাল মিছিলেও বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের একসঙ্গে রাজপথে অংশ নিতে দেখা যায়। মশাল হাতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সোনারগাঁয়ের রাজপথ।
রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দলের নেতাকর্মীদের একই আয়োজনে অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাইস্কুল এন্ড কলেজকে ডিগ্রি কলেজে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের মানবন্ধন

এনসিপির আয়োজনে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মিলনমেলা

আপডেট টাইম : ১১:০৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬