দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, সহিংস কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করার অভিযোগে মাগুরা শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৫ নভেম্বর বুধবার দুপুরে মাগুরা জেলা জজ আদালতের সামনে থেকে মাগুরা ডিবি পুলিশের চৌকশ একটি টিম তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,শ্রীপুর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুক্তার মোল্যা (৫৫) পিতা মৃত মোতালেব মোল্যা ,এবং ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. রোকমান শেখ (৫০) পিতা নহিরউদ্দিন শেখ।
প্রিন্ট
মাগুরা প্রতিনিধি : 






















