ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মাগুরা জেলা জজ আদালতের সামনে থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ভূয়া জুলাই যোদ্ধা নিয়ে সংবাদ প্রকাশের জেড়ে সাংবাদিকের উপর সংঘবদ্ধ হামলা মোহনা টিভির নিয়ন্ত্রণে রাশেদা আক্তারের ভূমিকা কী? গাজীপুর মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন চাওড়া ইউনিয়নে দুর্যোগ মোকাবিলায় সিপিপি স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সংবাদ প্রকাশের পর চেয়ারম্যানের বিষয়ে তদন্ত কমিটি গঠন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ৩২ কারখানা বন্ধ, ৭০ কারখানায় ছুটি বাউবিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সেমিনার: মানদণ্ড, প্রক্রিয়া ও প্রস্তুতি

ভূয়া জুলাই যোদ্ধা নিয়ে সংবাদ প্রকাশের জেড়ে সাংবাদিকের উপর সংঘবদ্ধ হামলা

পটুয়াখালী প্রতিনিধি |
সংবাদ প্রকাশের জেড়ে ছাত্রশক্তি আহবায়কের নেতৃত্বে মব সৃষ্টি করে কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) গোপাল হালদারের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) রাত ৯ টার দিকে পটুয়াখালীর পৌর শহরের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯ টার দিকে পটুয়াখালী শহরের চৌরাস্তায় দোকানে বসে চা খাচ্ছিলেন গোপাল হালদার। এমন সময় জাতীয় ছাত্রশক্তি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মিরাজ ইমতিয়াজের নেতৃত্বে প্রায় ১৮-২০ জনের একটি সংঘবদ্ধ দল এসে গোপাল হালদারের ওপর হামলা করে। এসময় তাকে এলোপাতারি কিল ঘুষি মারা হয়। কিলঘুষির লাঠি দিয়ে তাকে বেধরক পেটানো হয়। এতে তার বাম পা ভেঙ্গে যায়। এরপরে স্থানীয় লোকজন এসে গোপালকে বাঁচানোর চেষ্টা করলে আরও একবার তার ওপর হামলা চালানো হয়।

জানা যায়, ২০২৫ সালের ৬ আগস্ট দেশের শীর্ষ জনপ্রিয় পত্রিকা কালের কন্ঠের ডিজিটালে ‘ জুলাই শহিদ ও আহতদের তালিকায় ভূয়া নাম’ শিরোনামে ৫ মিনিট ২৮ সেকেন্ডের একটি প্রতিবেদন প্রচার করেন সাংবাদিক গোপাল হালদার। যেখানে দেখাবো হয় পটুয়াখালী জেলা ছাত্রশক্তির আহবায়ক মিরাজ ইমতিয়াজ ২০২৪ এর জুলাই আন্দোলনে আহত না হয়েও ভূয়া সনদ দেখিয়ে সরকারি গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে অন্তর্ভূক্ত হয়ে সরকারী সুযোগ সুবিধা ভোগ করছেন। এর পর থেকেই তার ওপর মিরাজ ইমতিয়াজ ও সংগঠনটির সদস্যদের ক্ষোভ ছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় তার ওপর হামলা করা হয়।

সাংবাদিক গোপাল হালদারের ভাই সুমন হালদার বলেন, ‘ আমার ভাইয়ের ওপর ছাত্রশক্তির নেতারা হামলা করেছে।হামলার একটি ভিডিও দেখে হামলাকারী হিসেবে মিরাজ ইমতিয়াজ, রুশদা, সাকের, কামরুল, আরাফাত ও মারুফসহ আমরা বেশ কয়েকজনকে সনাক্ত করতে পেরেছি। আগামীকাল আমরা মামলা করব।

এ বিষয়ে আহত সাংবাদিক গোপাল হালদার বলেন, দৈনিক কালের কন্ঠে ভুয়া জুলাই যোদ্ধা নিয়ে মিরাজ ইমতিয়াজকে নিয়ে নিউজ করার পরই বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে আসছে জেলা ছাত্র শক্তির আহবায়ক মিরাজ ইমতিয়াজ। আর গতকাল রাতে আমাকে মিরাজ ইমতিয়াজ তার দলবল নিয়ে আমার উপর হামলা চালায়।

এ বিষয়ে ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মিরাজ ইমতিয়াজের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মাগুরা জেলা জজ আদালতের সামনে থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ভূয়া জুলাই যোদ্ধা নিয়ে সংবাদ প্রকাশের জেড়ে সাংবাদিকের উপর সংঘবদ্ধ হামলা

আপডেট টাইম : ১২:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬