ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

পবিত্র ঈদ-উল আযহা সামনে রেখে কুষ্টিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় করলেন অতিরিক্ত আইজিপি হাইওয়ে

এস কে সুমন :
গত শুক্রবার (২৩ জুন, ২০২৩) বিকাল ৪টায় চৌড়হাস হাইওয়ে থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে কুষ্টিয়া জেলার ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বাস, ট্রাক মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও কুষ্টিয়ার স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাইওয়ে মো: শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি একে একে বাস, ট্রাক মালিক ও শ্রমিক নের্তৃবৃন্দের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ পূর্বক প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের বিষয়ে সবাইকে আস্বস্ত করেন। প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) এ সময় পবিত্র ঈদ -উল আযহা উপলক্ষে হাইওয়েতে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখা সহ সুনির্দিষ্ট তথ্যছাড়া গাড়ি না থামানোর নির্দেশ প্রদান করেন এবং হাইওয়ে পুলিশের সকল সদস্যদের আইন অনুযায়ী সঠিক ভাবে কার্যক্রম করার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। মোটরযান মালিক, শ্রমিক ও উপস্থিত সকলকে হাইওয়ে পুলিশের ন্যায় সঙ্গত কাজে সহায়তা করার জন্য বলেন।
কুষ্টিয়া জেলায় আগমন উপলক্ষে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি হাইওয়ে মো: শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)কে ফুলেল শুভেচছা জানান। অনুষ্ঠান শেষে অতিরিক্ত আইজিপি চৌড়হাস হাইওয়ে থানা, কুষ্টিয়া ও আরাপপুর হাইওয়ে থানা, ঝিনাইদহ এর অফিসার ইনচার্জদ্বয়ের নিকট নিয়মিত টহল ডিউটি করার জন্য দুটি গাড়ি ও গাড়ির চাবি হস্তান্তর করেন। পরবর্তীতে থানা প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ ও পুকুরে মৎস্য অবমুক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সালমা বেগম, পিপিএম, ডিআইজি (দক্ষিণ বিভাগ), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, জয়দেব চৌধুরী, বিপিএম, অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ), হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা, মোঃ ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ ইউনিট, খুলনা অঞ্চল, খুলনা, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ বৃন্দ, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

পবিত্র ঈদ-উল আযহা সামনে রেখে কুষ্টিয়ায় ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় করলেন অতিরিক্ত আইজিপি হাইওয়ে

আপডেট টাইম : ১০:৩৭:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩