ঢাকা ০২:০০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

আমরা মুক্ত নির্বাচনের পরিবেশ দেখব : ইইউ প্রতিনিধি

কূটনৈতিক প্রতিবেদক :

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের  (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইমোন গিলমোর।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইমোন গিলমোর বলেন, ‘আমরা মুক্ত নির্বাচনের পরিবেশ দেখব। কারা আসবে বা না আসবে সেটা আমরা দেখি না, এটা আমাদের দেখার কথাও না। আমরা আগাম কিছু বলতে চাই না।’

এ সময় বাংলাদেশে গণতন্ত্রের জন্য একটি সক্রিয় সুশীল সমাজ এবং মুক্ত গণমাধ্যমও প্রয়োজন বলে উল্লেখ করে ইইউর বিশেষ প্রতিনিধি মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও ইইউর মধ্যে পারস্পরিক সম্পর্ককে নতুন অংশীদারত্বের জায়গায় নিয়ে যেতে চাই। অগ্রাধিকারমূলক বাজার সুবিধা আরও বিস্তৃত করার উপায় নিয়ে কাজ করছি।’

ইইউর বিশেষ প্রতিনিধি বলেন, ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধনে সরকারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়, সেটা দেখতে মুখিয়ে আছে ইউরোপীয় ইউনিয়ন।’

জিএসপি প্লাস প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা বাণিজ্যিক সম্পর্ককে শক্তিশালী করতে, একসঙ্গে কাজ করতে চাই। সারা বিশ্বে আমরা এটা করছি।’

ইমোন গিলমোর বলেন, ‘মানবাধিকার রক্ষা হয়, এমন দেশের সঙ্গে আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার পক্ষে কাজ করছি।’

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘৫০ বছরের বলিষ্ঠ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চায় বাংলাদেশ। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা, ব্যবসা বাণিজ্যের প্রসারের বাধাগুলো সরিয়ে দেওয়ার বিষয়ে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘জিএসপি সুবিধা ২০২৯ পর্যন্ত আছে। এটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ২০৩২ সালের পর জিএসপি ফ্যাসিলিটি কী হয়, সেটা দেখার বিষয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, ‘অন্য রাজনৈতিক দলকে নির্বাচনে আনার কৌশল নিয়ে আলাপ হয়নি। তাদের দায়িত্ব আমরা কেউ নিতে পারি না। ইইউ ডেলিগেশনের প্রতিবেদনে, জোসেফ বোরেল সিদ্ধান্ত নেবেন।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আমরা মুক্ত নির্বাচনের পরিবেশ দেখব : ইইউ প্রতিনিধি

আপডেট টাইম : ০৯:১৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩