ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে মুদি দোকানের আড়ালে চলছিল অবৈধ যৌন উত্তেজক সিরাপের ব্যবসা; পুলিশের অভিযানে উদ্ধার ৮১ বোতল, আটক ১ গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা রোটারী ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল এর নবম চার্টার্ড ডে অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ২০২৬ অনুষ্ঠিত ঝালকাঠিতে ২৪ লাখ টাকার কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধসে পড়ল সংযোগ সড়ক পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধ: বিএনপির প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবু বকর, সম্পাদক শামীম কাদির

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলারের ১৭ জন জেলেকে জীবিত উদ্ধার

আরিফ হোসেন মোল্লা, বরগুনা :
বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কিলোমিটার গভীরে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলার ডুবে যাওয়ার ৪ ঘণ্টা পর ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা বাসিন্দা মো. দিদার হোসেনের মালিকানাধীন এফবি ফিদিয়া নামের ট্রলারটি ১ আগস্ট মঙ্গলবার সাগরে মাছ ধরা শেষে কিনারে ফিরে আসার সময় প্রতিকূল আবহাওয়ার শিকার হয়ে ট্টলারটি ডুবে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলার ডুবি ও জেলেদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ট্রলার মালিকের মো. দিদার হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ৬৫ দিন মৎস্য অবরোধের পর রসদ সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায় এফবি ফিদিয়া ট্রলারটি। বৈরী আবহাওয়া দেখে নিরাপদ আশ্রয়ের জন্য উপকূলে ফিরে আসার সময় বাতাসের চাপে উল্টে যায় ট্রলারটি। এরপর জেলেরা ট্রলারে থাকা বয়া ধরে ভাসতে থাকেন। একই এলাকা দিয়ে মহিপুরের অন্য একটি ট্রলার তাদের ভাসতে দেখে উদ্ধার করে নিয়ে আসে।
উদ্ধারকৃত জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলী এলাকায়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কোস্টগার্ডের দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা কেএম সাফিউল কিঞ্জল জানান, এফবি ফিদিয়া নামক একটি ট্রলার ১৭ জন জেলেসহ ডুবে যায়। বিষয়টি জানার পরে কোস্টগার্ড জেলেদের উদ্ধার করে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া মাছধরা ট্রলারের ১৭ জন জেলেকে জীবিত উদ্ধার

আপডেট টাইম : ০৭:১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩