ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক :

পেট্রোল পাম্প মালিকদের জন্য কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া পাম্প মালিকরা এখন ‘জ্বালানী তেলের ডিলার বা এজেন্ট’ হিসেবে পরিচিত হবেন।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) পেট্রোল পাম্প মালিকদের জন্য এ কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

নতুন গেজেট অনুযায়ী, ডিলাররা প্রতি লিটার ডিজেলে ২ দশমিক ৮৫ শতাংশ, প্রতি লিটার অকটেনে ৪ দশমিক ২৮ শতাংশ, প্রতি লিটার পেট্রলে ৪ দশমিক ৩৪ শতাংশ এবং প্রতি লিটার কেরোসিনে ২ শতাংশ বিক্রয় কমিশন পাবেন। নতুন গেজেটে পরিবহন ভাড়াও নির্ধারণ করা হয়েছে।

গেজেট অনুযায়ী, ‘৯ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন প্রতিটি ট্যাংক-লরি প্রথম ৪০ কিলোমিটার (৮০ কিলোমিটার আপ-ডাউন ট্রিপে) পরিবহনের ভাড়া হিসেবে পাবে ডিজেলের মূল্যের ২.৮৫ শতাংশ। পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য তারা আধা লিটার ডিজেল হারে একই পার্সেন্টেজ পাবেন। এটা সব ধরনের জ্বালানি তেলের জন্য প্রযোজ্য হবে।’

৩ সেপ্টেম্বর বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন তিন দফা দাবিতে ধর্মঘটে শুরু করে। দফাগুলো হলো, পাম্প মালিকদের জন্য প্রতি লিটারে ৭.৫ শতাংশ সেলস কমিশন নির্ধারণ, ট্যাংক-লরির অর্থনৈতিক আয়ুষ্কাল ৫০ বছর নির্ধারণ এবং পাম্প মালিকদের ‘কমিশন এজেন্ট’ হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট বিজ্ঞপ্তি জারি করা।

এর আগে ১৬ ঘণ্টা ধর্মঘটের পর সরকারের আশ্বাসে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারা ধর্মঘট স্থগিত করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

পেট্রোল পাম্প মালিকদের কমিশন ও পরিবহন ভাড়া পুনর্নির্ধারণ

আপডেট টাইম : ১২:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩