ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

গাজীপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ সোমবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সহকারী পুলিশ কমিশনার জানান, আজ সন্ধ্যা সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে ৮/১০ জন দুর্বৃত্ত পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করার পর দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কিছু অংশ পুড়ে গেছে। তবে বিএনপি জামাতের অবরোধ কর্মসূচির সমর্থনে, না বেতন বাড়ানোর দাবিতে বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ ৮/১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় বাসে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

গাজীপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আপডেট টাইম : ০৬:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩