ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামের কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে এক শ্রমিক মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হওয়া মরদেহটি একজন পুরুষের। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

সোমবার রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইব্রাহিম খাঁন জানান, সোমবার বিকেল সোয়া ৫টার দিকে কোনাবাড়ীর এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রনে আসার পর কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া একটি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩২বছর। নিহত শ্রমিকের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। ফোনটি লক করা। ফোনের লকটি খুলতে পারলে নিহতের পরিচয় শনাক্ত করা যাবে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা বেলা সোয়া ৫টার দিকে কোনাবাড়ির এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দেয়। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ডাম্পিং করতে গিয়ে ওই মরদেহটির সন্ধান পাওয়া যায়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, শ্রমিকের মৃত্যু

আপডেট টাইম : ০৬:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩