ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, হাসপাতাল ভাঙচুর

গাজীপুর প্রতিবেদক :

বিএনপি-জামায়াতের অবরোধের প্রথম দিনে গাজীপুরে পুলিশ বক্সে আগুন, পুলিশ ফাঁড়ি ও হাসপাতাল ভাঙচুরের খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এসব ঘটনা ঘটে

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন মোড়ে অবস্থান থেকে বিভিন্ন কারখানার শ্রমিকরা। তারা গাজীপুর মহানগর নলজানী, চান্দ্রনা চৌরাস্তা, ভোগরা, বাসন সড়ক এলাকায় ইট-পাটকেল ও লাঠি নিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে যোগ দেয় র‍্যাব ও বিজিবি।

এদিন বেলা ১১টার দিকে ঢাক-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও সফিপুর এলাকায় শ্রমিকরা মহাসড়ক বিক্ষোভ ও ভাঙচুর করে। এ সময় তারা সফিপুর তানহা হাসপাতাল ভাঙচুর করেছে। আগুন দিয়েছে সফিপুর পুলিশ বক্সে ও ইটপাটকেল নিক্ষেপ করেছে মৌচাক পুলিশ ফাঁড়িতে।

জানা গেছে, গত সোমবার (২৩ অক্টোবর) থেকে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিভিন্ন কারখানা শ্রমিকরা আন্দোলন করছেন। আজকের ঘটনার পরপর গাজীপুর মহানগরীর রিপন নীটওয়্যার, ডিবিএল গ্রুপের জিন্নাত কমপ্লেক্স, তুসুকা গ্রুপের পাঁচ/সাতটি কারখানা, মিতালি ফ্যাশন, মাল্টি ফ্যাবস, আলিম নিড টেক্স, এমএম নিড ওয়্যার, জিএমএস কমপোজিট নীট, পি.এন কম্পোজিট, মুকুল কম্পোজিটসহ অধিকাংশ কারখানা এক থেকে তিন দিনের ছুটি ঘোষণা করেছে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, ‘শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। পুলিশ ফাঁড়ি ভাঙচুর করেছে। মহাসড়কে আগুন দিয়েছে। দোকানপাট ও একটি হাসপাতাল ভাঙচুর করেছে তারা।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

গাজীপুরে পুলিশ বক্সে আগুন, হাসপাতাল ভাঙচুর

আপডেট টাইম : ১১:৪৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩