ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে: অলি আহমদ

দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।

শনিবার সকালে দেশবাসীকে রোববার ও সোমবার অবরোধ পালনের আহ্বান জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

অলি আহমদ বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজপথে আন্দোলন করছি। বর্তমানে বেচাকেনার  নির্বাচন, ভাগবাটোয়ারার নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী নির্বাচন বর্জন করেছি। বর্তমানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তারা গণমানুষের শত্রু, গণতন্ত্র এবং দেশের শত্রু। আমি এলডিপির নেতাকর্মী, সমর্থকসহ দেশের সর্বস্তরের জনসাধারণকে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, মানুষকে মরতে হবে, এটাই চিরন্তন সত্য। বেইমান ও মুনাফিকেরা কাফেরদের থেকেও অধম। কোন অবস্থাতেই জাতির সাথে বেইমানি করা সমীচীন হবে না। মেহেরবানি করে নির্বাচন বর্জন করুন। সত্য ও ন্যায়ের পথে থাকুন।

কর্নেল অলি বলেন, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ও দেশ রক্ষার জন্য আপনার ও আমার ঈমানি দায়িত্ব পালন করতে হবে। ঈমান নাই যার, কিছুই নাই তার।

আশাকরি আল্লাহর রহমতে আমরা ঈমানি পরীক্ষায় সবাই উত্তীর্ণ হবো এবং জাতীয় বেইমানদের দলে নিজেকে অন্তভূর্ক্ত করবো না।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

দেশ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে: অলি আহমদ

আপডেট টাইম : ০৭:৩৩:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩