ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবি বিজেপি এমপির

লোকসভায় ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিজেপি দলীয় এমপি নিশিকান্ত দুবে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন ঝাড়খন্ড, বিহার ও পশ্চিমবঙ্গের জনসংখ্যাতত্ত্ব পরিবর্তন করে দিচ্ছে কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। এ জন্য তিনি এসব রাজ্যে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি করার দাবি জানান। দুবে বলেন, ১৫ বছর ধরে আমি এমপি। এ সময়ে শতবার এই ইস্যু উত্থাপন করেছি।
এ খবর দিয়ে বার্তা সংস্থা পিটিআই বলছে লোকসভায় জিরো আওয়ারে তিনি বলেন, আমরা শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব নিয়ে কথা বলি। উপজাতি সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিহার থেকে আমার রাজ্য ঝাড়খন্ড আলাদা। ১৯৫১ সালে ঝাড়খন্ডে শতকরা ৩৬ ভাগ মানুষ ছিলেন উপজাতি। এখন তা মাত্র শতকরা ২৪ ভাগ। তার দাবি ঝাড়খন্ডে উপজাতি জনগোষ্ঠী কমে গেছে। তার ভাষায়- বর্তমান পরিস্থিতি হলো বাংলাদেশি অভিবাসীরা আসছে এবং উপজাতিদের বিয়ে করছে।

গোড্ডা, পাকুর, সাহিবগঞ্জ, দেওঘর এবং জামতারার মতো জেলাগুলোতে মুসলিম জনসংখ্যা ক্রমশ বাড়ছে।

এটা কোনো হিন্দু-মুসলিম ইস্যু নয়। তিনি দাবি করেন, একই রকম অবস্থা প্রত্যক্ষ করা গেছে প্রতিবেশী বিহার ও পশ্চিমবঙ্গে। নিশিকান্ত দুবে বলেন, ‘(পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) মমতা বন্দ্যোপাধ্যায় যখন এমপি ছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশিদের কারণে পশ্চিমবঙ্গের জনসংখ্যাতত্ত্ব বদলে যাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মালদা, মুর্শিদাবাদ এবং কালিয়াচক বাংলাদেশি অনুপ্রবেশকারীতে পূর্ণ হয়ে গেছে। একই অবস্থা বিহারের কাতিহার, কিষাণগঞ্জ, আরারিয়া, পুরনিয়া এবং ভাগলপুরের। বাংলাদেশিদের কারণে বদলে যাচ্ছে জনসংখ্যাতত্ত্ব। ভারত সরকারের উচিত এনআরসি করা এবং বাংলাদেশি সব অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো।’

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবি বিজেপি এমপির

আপডেট টাইম : ১১:১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩