ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দুই ফসলি জমি রক্ষায় সরকার বদ্ধপরিকর: ভূমি সচিব

ভূমি সচিব খলিলুর রহমান বলেছেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দুই ফসলি জমি রক্ষায় সরকার বদ্ধ পরিকর। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ ও বৈশি^ক পরিপ্রেক্ষিতে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ভূমি সচিব বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ভূ-প্রাকৃতিক যে পরিবর্তন হচ্ছে, তাতে ভূমি মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সারা দেশের মৌজাভিত্তিক ডিজিটাল জোনিং ম্যাপ প্রণয়নের কাজ করে যাচ্ছে ভূমি জোনিং প্রকল্প। এছাড়া ডিজিটাল ভূমি জরিপ করার জন্য কোরিয়ান আর্থিক ও কারিগরি সহায়তায় ইডিএলএমএস প্রকল্পের আওতায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম ছয়টি এলাকায় কাজ করছে।’
এ সব কাজ বাস্তবায়নের ফলে ভূমি মন্ত্রণালয় যেমন ভূমি ব্যবস্থাপনায় আধুনিক সেবা নিশ্চিত করছে, তেমনই জলবায়ু পরিবর্তনে সরকারকে সঠিক তথ্য উপস্থাপনে সাহায্য করতে পারছে বলে মনে করেন ভূমি সচিব। তিনি বলেন, ‘জলবায়ু মোকাবিলায় সরকারের কাজের সফলতার স্বীকৃতি স্বরূপ দুবাইতে চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৮) বাংলাদেশ বৈশ্বিক অভিযোজন পুরস্কার লাভ করেছে।’
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে তিন ফসলি জমি সুরক্ষায় এ ধরণের জমিতে কোনও ধরনের উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত ইতোপূর্বে নিয়েছে সরকার।
ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব ইশরাত ফারজানার সঞ্চালনায় কর্মশালায় বক্তা হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্বাছ উদ্দিন এবং উপ-সচিব এ টি এম আজহারুল ইসলাম। কর্মশালার শেষ পর্বে অংশগ্রহণকারী কর্মকর্তারা জলবায়ু সংশ্লিষ্ট বিষয়ে মিথস্ক্রিয়ায় অংশ নেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রভাব, ঝুঁকি মোকাবিলায় করণীয় এবং অভিযোজন কর্মপরিকল্পনা গ্রহণে ভূমি মন্ত্রণালয়ের করণীয় বিষয়ে সুপারিশমালা প্রণয়ন বিষয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, কৃষিজমি সুরক্ষা, অকৃষি জমির সর্বোচ্চ সীমার বিধান, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাসের উদ্দেশ্যে ‘ভূমি মালিকানা ও ব্যবহার আইন, ২০২৩’-এর খসড়া চূড়ান্তকরণের কাজ করছে ভূমি মন্ত্রণালয়। ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত ডেল্টা কাউন্সিলের পদাধিকার বলে অন্যতম সদস্য ভূমিমন্ত্রী। দেশে বন্যা, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল হলো ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

দুই ফসলি জমি রক্ষায় সরকার বদ্ধপরিকর: ভূমি সচিব

আপডেট টাইম : ০৭:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩