ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

মিথ্যা মামলাসহ মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন

আরিফ হোসেন মোল্লা, বরগুনা :
প্রতিপক্ষকে মারধর করে থানায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বুধবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ পলাশ আকন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে জানান,২৪ জানুয়ারি সন্ধ্যার দিকে স্থানীয় সন্ত্রাসী শাহিন আলমের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী খুড়িয়ার খেয়াঘাট বাজারে গতিরোধ করে তার ভাই জাহিদকে মারধর ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় বাধা দিলে তার ছোট ভাই সজল আকনের মাথায় হাতুড়ি দিয়ে রক্তাক্ত জখম করে। রিমন নামের আরেক সন্ত্রাসী রড দিয়ে বেদম পিটায়। আমরা কোনমতে উদ্ধার করে জখম প্রাপ্তদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ডাক্তারগণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে অসুস্থ সজলের নাম কেটে দেন। পরেরদিন সজলের অবস্থা আশঙ্কাজনক হলে আমরা বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করি। এঘটনায় আমরা আমতলী থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করলে আদালতে মামলা দায়ের করা হয়। এদিকে যারা সন্ত্রাসী হামলা চালালো, পিটিয়ে জখম করলো, তারাই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ইতোমধ্যেই বেশ কয়েকটি গণমাধ্যমে ‘মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-মেয়েকে হাতুড়িপেটা’ ও ‘অন্তঃসত্ত্বা মা বাবাকে হাতুড়িপেটা’ শীর্ষক সংবাদ প্রকাশ করায়। আমরা প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে হামলার শিকার সজল আকনের স্বজনরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

মিথ্যা মামলাসহ মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে বরগুনায় সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৬:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪