ঢাকা ১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর রাজাপুরে ইয়াবা-গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকসেবী আটক ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন

মির্জাগঞ্জে দরিদ্র এক নিঃসন্তান বৃদ্ধের খড়ের গাদায় অগ্নিকাণ্ড

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর মির্জাগঞ্জে দরিদ্র এক নিঃসন্তান  বৃদ্ধের খড়ের গাদায় ( কুটার কুড়) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ( ২৮ ফেব্রুয়ারী) ভোরের দিকে মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া নূরে মদিনা মাদ্রাসা সংলগ্ন হাওলাদার বাড়ী দরিদ্র ও নিঃসন্তান বৃদ্ধ আঃ আউয়াল হাওলাদারের খড়ের গাদায় (কুটার কুড়) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, আউয়াল হাওলাদারের স্ত্রী এলাচবানু ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে বাহিরে তাকিয়ে দেখে, তাদের খড়ের গাদা (কুটার কুড়) থেকে ধোঁয়া বের হচ্ছে। কাছে গিয়ে দেখে কুটার কুড়ের একপাশে দাউদাউ করে আগুন জ্বলছে। এসময় তিনি ডাক-চিৎকার করিলে আসপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আউয়াল হাওলাদারের ভাতিজা মো. তারিকুল ইসলাম মজিবর বলেন, আমার বৃদ্ধ চাচার কোনো সন্তানাদি নাই, নিঃসন্তান। তিনি তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে খুবই অভাব-অনটনের ভিতর দিন কাটাচ্ছে। আমরা যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করি। কুটার কুড়ের পাশেই তাদের বসতঘর। অল্পের জন্য তাদের বসতঘরটি আগুন থেকে রক্ষা পেয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি খুবই মর্মাহত হয়েছি। আমার ধারণা ইচ্ছাকৃতভাবে কেউ আগুন লাগিয়েছে। তাই আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফারুক হোসেন বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। এতে আনুমানিক প্রায় ৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

মির্জাগঞ্জে দরিদ্র এক নিঃসন্তান বৃদ্ধের খড়ের গাদায় অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০১:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪