ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাউকের চেয়ারম্যান হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য (ওএমএস) উদ্বোধন করলেন এমপি রনি হারানোর তালিকায় জলপথের সেই জীবনচিত্র যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা- ভারত শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও ফেরেনি স্বস্তি এআইইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের প্রথম সংসার ভাঙার অভিযোগ, দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত! নগরকান্দার এসিল্যান্ড খাইরুল হাসানের বিয়ে ঘিরে নতুন প্রশ্ন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল জয়ী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪–২৬ মেয়াদি নির্বাচনে জয়ী হয়েছে মিশা-ডিপজল প্যানেল। শনিবার (২০ এপ্রিল) ভোরে শিল্পী সমিতির নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু। কার্যনির্বাহী পরিষদের ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার জানান, সভাপতি পদে মিশা সওদাগর ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৭০ ভোট পেয়েছেন মাহমুদ কলি।
মাত্র ১৬ ভোটের ব্যবধানে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের কাছে হেরে যান নিপুণ আক্তার। ডিপজল ২২৫ ভোট পেয়েছেন এবং নিপুণ আক্তার পেয়েছেন ২০৯ ভোট। সহ-সভাপতি পদে মিশা-ডিপজল পরিষদ থেকে ২৩১ ভোটে মাসুম পারভেজ রুবেল ও ২৩৪ ভোট পেয়ে ডি এ তায়েব নির্বাচিত হয়েছেন। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদের অমিত হাসান ২২৯ ভোট ও ড্যানি সিডাক পেয়েছেন ১৭৬ ভোট ।
সহ-সাধারণ সম্পাদক পদে মিশা-ডিপজল পরিষদের আরমান ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদের বাপ্পি চৌধুরী পেয়েছেন ১৯৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদেও মিশা-ডিপজল পরিষদ থেকে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তিনি ২৫০ ভোট পেয়েছেন।

অপরদিকে মাহমুদ কলি-নিপুণ পরিষদ থেকে অঞ্জনা রহমান পেয়েছেন ১৮৫ ভোট। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলেক জান্ডার বো। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মারুফ আকিব পেয়েছেন ১৪৯ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে মিশা-ডিপজল পরিষদ থেকে ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিলা পেয়েছেন ১৯০ ভোট। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে ডন পেয়েছেন ২০০ ভোট। অপরদিকে মামনুন ইমন ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কোষাধ্যক্ষ পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আজাদ খান ২০৪ ভোট ও কমল ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও কার্জনির্বাহী পরিষদের যে ১১ সদস্য জয়ী হয়েছেন তারা হলেন: আলীরাজ ২৩৯, চুন্নু ২৪৮, দিলারা ইয়াসমিন ২১৮, নানা শাহ ২১০, পলি ২২০, রোজিনা ২৪৩, রত্না কবির ২৬৩, শাহনূর ২৪৫, সুচরিতা ২২৮, সুব্রত ২১৬, সনি রহমান ২৩০ ভোট।
এবারের শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা ৫৭০। এর মধ্যে ৪৭৫ জন ভোট দিয়েছেন। এ ছাড়া প্রাপ্ত ভোটের মধ্যে ৪১টি ব্যালট বাতিল হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেল জয়ী

আপডেট টাইম : ০৭:০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪